1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছুটির দিন কাটুক প্রিয়জনের সঙ্গে বইমেলাতে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ছুটির দিন কাটুক প্রিয়জনের সঙ্গে বইমেলাতে

লাইফস্টাইল ডেস্ক

সারা সপ্তাহের কর্মব্যস্ততা শেষে সবাই খানিকটা অবসর কাটানোর সুযোগ পান ছুটির দিনে। এই সময়টা কেউ কেউ ঘুমিয়ে কাটানোর চেষ্টা করেন।
কেউ কেউ পরিবার-প্রিয়জনের সঙ্গে ঘোরাঘুরি বা বেড়াতে পছন্দ করেন। তরুণ-তরুণীদের অনেকে বন্ধুদের সঙ্গে আড্ডাবাজিতেও কাটান ছুটির সময়টা।ভাষার মাস ফেব্রুয়ারিতে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলা। ছুটির দিনে বইমেলাও হতে পারে ঘোরাঘুরি ও বেড়ানোর জায়গা।

যেমন, পরিবার-পরিজন নিয়ে ছুটির দিনের বিকেলটায় বইমেলায় গেলেন। বাচ্চাদের পরিচয় করিয়ে দিতে পারলেন নতুন বইয়ের সঙ্গে। ফাঁকে ঘুরে ঘুরে নিজের পছন্দের বইটাও কেনা হলো। মেলায় সিসিমপুরসহ শিশুদের মন ভালো করারও কিছু স্টল আছে। ফলে আপনার শিশু সন্তানের সময়টাও দারুণ কাটতে পারে।

আবার, বন্ধুরা কর্ম-সংসারে ব্যস্ত হয়ে একেকজন শহরের একেক প্রান্তে থাকেন। ছুটির দিনে হয়তো সবারই অবসর মেলে। তাই আগেই মোবাইল ফোনে যোগাযোগ করে মিলিত হওয়া যায় বইমেলায়। সেখানে ঘোরাঘুরিও হলো, আবার কেউ চাইলে বন্ধুকে পছন্দের বইটা উপহারও দিতে পারলেন।

তাছাড়া, মেলায় ছবি তোলার নানান ফ্রেম, মুখরোচক খাবারের আয়োজন মনটাকে করতে পারে ফুরফুরে। তো, ছুটির দিনটা তাহলে কাটুক বইমেলায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!