1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ছাত্র উপদেষ্টারা ব্যস্ত কোন আসন থেকে নির্বাচন করবেন তা নিয়ে’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘ছাত্র উপদেষ্টারা ব্যস্ত কোন আসন থেকে নির্বাচন করবেন তা নিয়ে’

প্রতিনিধি

‘ছাত্র উপদেষ্টারা ব্যস্ত কোন আসন থেকে নির্বাচন করবেন তা নিয়ে’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক ডা. আব্দুল্লাহ আল সানী বলেছেন, সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা বিচার, সংস্কার ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বদলে কোন আসন থেকে নির্বাচন করবেন, তা নিয়েই বেশি ব্যস্ত। বিপ্লবের পর সমন্বয়ক, ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের পরিচয়ে অনেকে দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন, এটি দুঃখজনক হলেও সত্য।

গতকাল (শুক্রবার) বিকেলে বগুড়ায় জাতীয় যুবশক্তি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শহরের একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবশক্তির আহ্বায়ক মহিদ উল নবী মিশু।

আব্দুল্লাহ আল সানী আরও বলেন, ১৫ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেও বিএনপি ও জামায়াত ব্যর্থ হয়েছে। শেখ হাসিনাকে অপসারণের আন্দোলনে এক দফা দাবির ঘোষক ছিলেন নাহিদ ইসলাম। তার আহ্বানে ছাত্র, শ্রমিকসহ সকল শ্রেণি–পেশার মানুষ সাড়া দিয়েছিল। দেশের ফ্যাসিবাদ এখন পরাজিত হয়েছে এবং বাংলাদেশ রাক্ষসমুক্ত হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ডা. সানী বলেন, বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দল হলেও নেত্রী অনুপস্থিত থাকায় তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে বিএনপি ৮০টির বেশি আসন পাবে না এবং এনসিপি রেকর্ড সংখ্যক আসনে জয়ী হয়ে সংসদে যাবে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর কক্সবাজারে ‘ইয়াবা বদি’ নেই বলে শোনা যায়। যদি বদি না থাকে, তবে ইয়াবা পাচার করছে কারা, এ প্রশ্ন তোলেন তিনি।

আরও বলেন, কক্সবাজারের এসপির বদলি হতে নাকি পাঁচ কোটি টাকা লাগে। কক্সবাজার ও দিনাজপুরের ডিসি, এসপিকে তিনি সতর্ক করে বলেন, দেশে মাদক পাওয়া গেলে তাদের চাকরি থাকবে না। মাদক নির্মূলের দায়িত্ব পেলেও অনেকেই নাকি কথিত ‘নিয়ন্ত্রণ’ করেন, ১০০ বোতল ফেনসিডিল এলে ২০ বোতল জব্দ দেখানো হয়, আর বাকি ৮০ বোতলের টাকা ভাগ হয়ে যায়।

‘ইয়াবাকান্ডে’ কক্সবাজারে অধিনায়কসহ ৩ শতাধিক র‍্যাব সদস্যকে গণবদলি
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাকিব মাহদী, জেলা সমন্বয়ক সৈয়দ সোহেল আহমেদ লিটন, জেলা যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক প্রামাণিক, যুগ্ম মুখ্য সংগঠক মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারোয়ার হোসেন রনি, সংগঠক সাকিব মল্লিক পৃথিবী, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সৈকত আলী, উপজেলা সমন্বয়ক নাইমুল ইসলাম, উজ্জ্বল হোসেন, আল আমিন, রাকিবুল হাসান নয়ন প্রমুখ।

বগুড়ার ১২ উপজেলার যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সম্ভাব্য নেতা নির্বাচনের লক্ষ্যে অভ্যন্তরীণ বৈঠকও অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!