1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছাত্রদের পক্ষে যা বললেন তামিম-আফিফরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ছাত্রদের পক্ষে যা বললেন তামিম-আফিফরা

প্রতিনিধি

পুরো দেশে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে ছাত্রদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। সবশেষ নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়েছেন নারী-পুরুষ দলের তারকারা।

জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমও একাত্মতা জানিয়েছেন দেশের ছাত্রসমাজের সঙ্গে, ‘টেকনাফ থেকে তেতুলিয়া কোন রাজপথ আর আমার ভাই-বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায়ে রেখে সবকিছুর সমাধান হোক।’

জাতীয় দলেরই আরেক ওপেনার নাঈম শেখ লিখেছেন, ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল সবুজের পতাকা আমার ভাই-বোনদের রক্তে আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক, তারুণ্য তার প্রাণ ও উদ্যম ফিরে পাক।’

আফিফ হোসেন লিখেছেন, ‘দেশটা আমাদের সবার। আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের র*ক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রুপ নিবে। স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি।’

সাবেক স্পিনার ইলিয়াস সানী লিখেছেন, ‘ও আল্লাহ তুমি গজব নাজিল করো আল্লাহ।’ অনুর্ধ্ব যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলি ইন্সটাগ্রামে লিখেছেন কিছু না, ঘৃণা।

এছাড়া পদকজয়ী আর্চার রোমান সানা তার ফেসবুক ওয়ালে মোনাজাতের ইমোজি দিয়ে একটি ছবি পোস্ট করেছেন। তাতে লেখা, ‘শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের  প্রয়োজন।’

উল্লেখ্য, রোববার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’

প্রধানমন্ত্রীর এ বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা বা নাতিপুতি’ বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশের সকল ক্যাম্পাসে। পরদিন সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। থেমে থেমে চলা সংঘর্ষে ৩ শতাধিক শিক্ষার্থী আহত হন।

মঙ্গলবার সকাল ১১টা থেকে রাজধানীর ১৫-২০টি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধে গোটা রাজধানী অচল হয়ে পড়ে। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়াসহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন। এসময় সাধারণ ছাত্র ও পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয়জন নিহত হয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!