1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে প্রতিহত করল এলাকাবাসী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে প্রতিহত করল এলাকাবাসী

প্রতিনিধি

সাভারে তিতাস গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলের অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিহত করতে স্থানীয়রা ধাওয়া দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ও আতঙ্ক, উদ্বেগে পড়েন শ্রমিক ও আশপাশের বাসিন্দারা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় তিতাস গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে জিনজিরা এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা ৮-১০টি মোটরসাইকেলে নিয়ে কারখানার সামনে আসে। পরে ইউনিয়ন ছাত্রদল নেতা সাব্বির, শাওন, তুহিনসহ আরো ১০/১৫ জন কারখানার ভেতরে প্রবেশ করে। এরপরে কারখানা কর্তৃপক্ষকে ব্যবসা বন্ধ করার হুমকি দেন। এতে স্থানীয়রা খবরটি জানতে পারলে ওই ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে গার্মেন্টস থেকে বের করে দেয়।

এ অভিযোগের বিষয়ে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনো ঝুটের ব্যবসার জন্য পোশাক কারখানায় যাইনি। মূলত এক্সেসরিজ ব্যবসার জন্য কারখানায় গিয়েছিলাম। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। কারখানা কর্তৃপক্ষকে কোনো হুমকি দেওয়া বা চাঁদা চাওয়া হয়নি। তবে হঠাৎ করেই আমাদের লোকজনের ওপরে এলাকাবাসী হামলা করে। পরে আমাদের নেতাকর্মীরা চলে আসে।

তবে এ ঘটনায় তিতাস গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত কারখানার ঝুট দখল নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!