1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চ্যাম্পিয়ন হয়েই পিএসজি অধ্যায় শেষ এমবাপের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

চ্যাম্পিয়ন হয়েই পিএসজি অধ্যায় শেষ এমবাপের

প্রতিনিধি

কয়েক মৌসুম ধরে চলা নাটকীয়তার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। তার আগে পিএসজি অধ্যায়ের শেষটাও রাঙিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড। যদিও এমবাপে ঘোষিত শেষ ম্যাচ আগেই হয়ে গিয়েছিল। গতকাল তাকে রেখেই অলিম্পিক লিওঁ’র বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ফাইনালের স্কোয়াড সাজায় পিএসজি। পরে ২-১ গোলের জয় শেষে চ্যাম্পিয়ন দলটির সতীর্থরা এমবাপেকে শূন্যে তুলে উদযাপনে মেতেছেন।

লিলের স্তাদ পিয়েরে-মাউরোয় ফরাসি কাপের ফাইনালে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্যারিসের ক্লাবটি রেকর্ড ১৫তম বারের মতো ফ্রেঞ্চ কাপের শিরোপা নিশ্চিত করেছে। যা ৭ বছরের পিএসজি ক্যারিয়ারে এমবাপেরও ১৫তম শিরোপা। যদিও চ্যাম্পিয়ন্স লিগ না জেতার আক্ষেপ নিয়েই তিনি ক্লাবটি থেকে বিদায় নিচ্ছেন। ফাইনালে পিএসজির হয়ে গোল করেছেন বার্সেলোনা ছেড়ে স্বদেশি ক্লাবে যাওয়া উসমান দেম্বেলে ও ফ্যাবিয়ান রুইজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!