1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চ্যাম্পিয়ন নাসরিনের জালে ঋতুপর্ণাদের এক ডজন গোল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চ্যাম্পিয়ন নাসরিনের জালে ঋতুপর্ণাদের এক ডজন গোল

প্রতিনিধি

বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ হেড কোচ পিটার বাটলার ভুটান লিগ নিয়ে প্রায়ই তুচ্ছতাচ্ছিল্য করতেন। নারী এশিয়ান কাপ শুরুর মাস দুয়েক আগে বাংলাদেশেও মহিলা ফুটবল লিগ চালু হয়েছে, যার মান ও প্রতিদ্বন্দ্বিতার পর্যায় ভুটানের মতোই। এমন এক লিগে ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস ফুটবল ক্লাব ১২-০ গোলে হারিয়েছে গত লিগ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে।

ঋতুপর্ণা, সাবিনারা গত লিগে নাসরিনের হয়ে খেলেছিলেন। প্রায় পুরো জাতীয় দল খেলার কারণে নাসরিন অবলীলায় চ্যাম্পিয়নও হয়েছিল। এবার সেই ক্লাবে জাতীয় দল তো দূরের কথা, বাফুফের ক্যাম্পেরও কোনো খেলোয়াড় নেই। ফলে গত ম্যাচে ৮ গোল হজমের পর আজ ১২ গোল নাসরিনের জালে প্রবেশ করেছে। এমন মানহীন লিগে খেলে ঋতুপর্ণারা এশিয়া কাপে বিশ্বকাপের স্বপ্ন কীভাবে পূরণ করবেন, সেই প্রশ্ন প্রতিদিনই বড় হয়ে আসছে।

রাজশাহী স্টারস নারী ফুটবলে নতুন ক্লাব। শুরুতেই তারা বড় বাজেটের দল গড়েছে। বাংলাদেশ নারী ফুটবলের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমাকে দলে ভিড়িয়েছে। দেশি-বিদেশি মিলিয়ে শিরোপার অন্যতম দাবিদার তারা। লিগের প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা করেছে দলটি। প্রথম মিনিটেই শাহেদা আক্তার রিপা গোল করেন। এরপর থেকে চলতে থাকে রাজশাহীর গোল উৎসব। নেপালি ফুটবলার দীপা শাহী চারটি, সুরভী আকন্দ প্রীতি,শাহেদা আক্তার, রিপা জোড়া গোল করেন। একটি করে গোল করেন স্বপ্না রাণী, আলপি আক্তার, তৃষ্ণা রাণী ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!