1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগমুহূর্তে দুর্ঘটনার কবলে ২ ফরাসি তারকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগমুহূর্তে দুর্ঘটনার কবলে ২ ফরাসি তারকা

প্রতিনিধি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (বুধবার) ব্যস্ততম দিন। লিগপর্বের শেষদিনে ৩৬ দলেরই ম্যাচ রয়েছে। কয়েকটি দল বাদে বাকিদের সামনেই শেষ ষোলোয় ওঠার সমীকরণ। ঠিক তার আগমুহূর্তে টটেনহ্যাম হটস্পারের দুই ফরাসি তারকা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। পূর্ব লন্ডনের হার্টফোর্ডশায়ারের ব্যস্ততম সড়কে র‌্যান্ডাল কোলো মুয়ানি ও উইলসন ওডোবার্টের কারে সংঘর্ষ হয় বলে জানা গেছে।

জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে আজ মাঠে নামবে টটেনহ্যাম। এই ম্যাচের জন্য জার্মানির বিমান ধরার পথে ছিলেন তারা। কোলো মুয়ানি সামনে এবং তাকে অনুসরণ করে কার চালাচ্ছিলেন ওডোবার্ট। ফলে পেছনে থাকা গাড়িটিই মূলত সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুয়ানির গাড়ি ছিল অক্ষত। একইসঙ্গে দুই ফুটবলারের কেউই আহত হননি বলে নিশ্চিত করেছে টটেনহ্যাম ক্লাব কর্তৃপক্ষ।

ওডোবার্টের কালো ফেরারি গাড়ির সামনের অংশ কিছুটা ভেঙে যাওয়ার স্থিরচিত্র সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিষয়ে টটেনহ্যামের প্রধান কোচ থমাস ফ্রাঙ্ক বলেন, ‘কোলো মুয়ানি এবং উইলসন ওডোবার্ট উভয়েই ঠিক আছে। তারা দুর্ভাগ্যবশত ছোট একটা গাড়ি দুর্ঘটনার শিকার হয়। তবে সেখানে থাকা সবাই অক্ষত আছে। তারা কিছুটা দেরিতে রাতে ভ্রমণ করবে।’

সতর্কতা হিসেবে টটেনহ্যামের মেডিক্যাল স্টাফ উভয় খেলোয়াড়ের চেক-আপ সম্পন্ন করেছে। তবে উদ্বেগের কিছু নেই বলেই ইঙ্গিত মিলেছে, ফলে আজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও কোলো মুয়ানি ও ওডোবার্টের খেলায় কোনো বিপত্তি নেই। যদিও অল্প কিছুদিন আগেই বড় ইনজুরি কাটিয়ে ফিরেছেন ফরাসি ফরোয়ার্ড মুয়ানি। যে কারণে তাকে মুখে মাস্ক পরে খেলতে হয়। ফলে নতুন করে সৃষ্ট গাড়ি দুর্ঘটনায় তাদের ফিট থাকার বিষয়টি ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ খবর।

tবারের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সাত রাউন্ডের খেলা শেষ হয়েছে। লিগপর্বে বাকি আরেকটি রাউন্ড। যদিও এখন পর্যন্ত কেবল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ শেষ ষোলো নিশ্চিত করতে পেরেছে। সরাসরি রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করবে আরও ৬ দল। এর বাইরে শেষ ষোলোয় ৮ দলের স্লট পূরণে প্লে-অফ খেলবে ১৬টি ক্লাব। ১৪ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম তালিকায় পঞ্চম। এরপর পিএসজি (ষষ্ঠ) থেকে আটালান্টা (১৩তম) পর্যন্ত আটটি দলেরই সমান ১৩ পয়েন্ট করে পেয়েছে। ফলে আগামীকাল ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে টেবিলে বড় ধরনের রদবদল হতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!