1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস, বাংলাদেশের খেলা কবে কখন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস, বাংলাদেশের খেলা কবে কখন

প্রতিনিধি

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের জন্য ছিল হতাশার চাদরে মোড়ানো। তবে প্রাপ্তির খাতায় আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয়ার ঘটনা। ২০১৭ সালের পর আবারও বসবে ওয়ানডে ফরম্যাটের এই আসর। এবার আয়োজক পাকিস্তান। এরইমাঝে প্রকাশ হয়ে পড়েছে এই প্রতিযোগিতার গ্রুপ ফরম্যাট।

পাকিস্তানের ক্রিকেট বোর্ড এরইমাঝে আইসিসিকে টুর্নামেন্টের খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট একাধিক গণমাধ্যম। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে ওয়ানডে ফরম্যাটের এই আসর।

১৯৯৬ সালের পর এই আসর দিয়েই পাকিস্তানে ফিরবে আইসিসির কোনো ইভেন্ট। তবে এতে ভারত অংশ নেবে কিনা তা নিয়েও আছে প্রশ্ন। সবশেষ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। ভারতের আপত্তির মুখে সেই টুর্নামেন্টে ভারতের সব খেলা হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। এই নিয়ে সেসময় ব্যাপক জলঘোলা হয়েছিল। তেমন শঙ্কা আছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও।

এরইমাঝে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ হাজির হয়েছে টুর্নামেন্টের সূচি নিয়ে। আসর শুরু হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। বাংলাদেশের প্রথম ম্যাচ হবে পরদিনই। ভারতের বিপক্ষে লাহোরে ম্যাচ দিয়ে শুরু হবে নাজমুল হোসেন শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।

লাহোরে ম্যাচ শেষে বাংলাদেশ দল চলে যাবে রাওয়ালপিন্ডি শহরে। সেখানে ২৪ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। শেষ ম্যাচের জন্য আবার ফিরতে হবে লাহোরে। ২৭ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপপর্ব।

আয়োজনের সুবিধার্তে ভারতের সব ম্যাচই রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেখানেই ১ মার্চ হবে ভারত ও পাকিস্তানের মহারণ। দুই সেমিফাইনাল ৫ ও ৬ মার্চ। ফাইনাল হবে ৯ মার্চ। যদিও এই সূচি প্রকাশের কোনো সূত্র উল্লেখ করেনি ডেইলি টেলিগ্রাফ।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সময়সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম পাকিস্তান করাচি
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত লাহোর
২১ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা করাচি
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড লাহোর
২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম ভারত লাহোর
২৪ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম বাংলাদেশ রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড লাহোর
২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাহোর
২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া রাওয়ালপিন্ডি
১ মার্চ পাকিস্তান বনাম ভারত লাহোর
২ মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড রাওয়ালপিন্ডি
৫ মার্চ প্রথম সেমিফাইনাল করাচি
৬ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল রাওয়ালপিন্ডি
৯ মার্চ ফাইনাল লাহো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!