1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চোর সন্দেহ ধাওয়া খেয়ে খালের পানিতে ঝাঁপ, যুবকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

চোর সন্দেহ ধাওয়া খেয়ে খালের পানিতে ঝাঁপ, যুবকের মৃত্যু

প্রতিনিধি

চোর সন্দেহ ধাওয়া খেয়ে খালের পানিতে ঝাঁপ, যুবকের মৃত্যু
নওগাঁয় চোর সন্দেহ স্থানীয়দের ধাওয়ায় খালের পানিতে ঝাঁপ দিয়ে মিঠুন সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী এলাকায় এ ঘটনা ঘটে। খালে ঝাঁপ দেওয়ার চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে বিকেল ৪টার দিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।

স্থানীয় পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে মহাদেবপুরের হাট চকগৌরী বাজারে চোর সন্দেহ স্থানীয়রা নিহত ওই যুবককে ধাওয়া করে। এরপর মিঠুন সরকার দৌড়ে হাটচকগৌরী বাজারের পাশে এক খালের পানিতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা নওহাটা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তাফা জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এরপর রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত মিঠুন সরকার চোর কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। তবে অভিযোগ পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!