1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চোর সন্দেহে ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চোর সন্দেহে ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাউন্সিল উত্তর শরীফপাড়া এলাকায় চোর সন্দেহে আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি বিআইডব্লিউটিএর ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালের দিকে মিয়ার বাস মেরামতের গ্যারেজে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, আমার ছোট ভাই বিআইডব্লিউটিএর ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন। আজ সকালে নামাজ পড়তে বের হলে চোর সন্দেহে তাকে গ্যারেজে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, সকালে একটি গ্যারেজ থেকে হাত পা বাধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তিনি বিআইডব্লিউটিএর ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তিনি মাদকাসক্ত ছিলেন এবং এর আগে তাকে রিহাব সেন্টারেও রাখা হয়েছিল। সকালে বের হয়ে তিনি কোথাও হয়ত চুরি করতে ঢুকেছিলেন সেই সন্দেহে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য আমরা পাইনি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!