1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চেলসি ম্যাচে অদ্ভুত ঘটনা, রেফারিকে মাঝে রেখে শলাপরামর্শ করলেন ফুটবলাররা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

চেলসি ম্যাচে অদ্ভুত ঘটনা, রেফারিকে মাঝে রেখে শলাপরামর্শ করলেন ফুটবলাররা

প্রতিনিধি

ম্যাচ শুরুর আগে কিংবা মাঝে পরিস্থিতি অনুসারে কৌশল প্রণয়নে শলাপরামর্শ করেন ফুটবলাররা। যা সাধারণত প্রতিপক্ষ কিংবা দলের বাইরের ব্যক্তিদের থেকে তারা গোপনে করেন। কিন্তু চেলসির ম্যাচ শুরুর আগে অদ্ভুত ঘটনা দেখা যায়। অনিচ্ছাকৃতভাবে দলটির ফুটবলারদের বৃত্তের মাঝে আটকে পড়েন ম্যাচ রেফারি পল টিয়ার্নি। যা বেশ হাস্যরস ও কৌতুকের জন্ম দিয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল (শনিবার) চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড ম্যাচের আগে এমন ঘটনা ঘটে। মাঠের মাঝে বল হাতে দাঁড়িয়ে থাকা রেফারিকে ঘিরেই চেলসির ফুটবলাররা নিজেদের কৌশলগত আলোচনা চালিয়ে যান। শুরুতে মজা করে তারকা ফরোয়ার্ড কোল পালমার রেফারিকে বন্ধুর মতো জড়িয়ে ধরেন। পরে রিচ জেমসের ইশারায় হাত সরিয়ে নেন তিনি। প্রিমিয়ার লিগের এমন অদ্ভুত মুহূর্তের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি নিয়ে এমনিতেই উত্তেজিত ছিলেন স্বাগতিক চেলসি ভক্তরা।

কিক-অফের প্রস্তুতিতে টিয়ার্নি সেন্টার স্পটে নিজের অবস্থান নেন। কিন্তু সরে যাওয়ার পরিবর্তে চেলসি খেলোয়াড়রা তাকে ঘিরেই হাডল (পরামর্শ করার লক্ষ্যে বৃত্তাকার হওয়া) গঠন করেন। ফলে তিনি হয়ে ওঠেন সেই মুহূর্তের অনাকাঙ্ক্ষিত কেন্দ্রবিন্দু। কিছুটা বিস্মিত দেখালেও পেশাদারিত্ব বজায় রেখে তিনি স্থির দাঁড়িয়ে থাকেন এবং খেলোয়াড়দের সরে যাওয়ার আগপর্যন্ত অপেক্ষা করেছেন। যা নিয়ে পরবর্তীতে চেলসির কোচ লিয়াম রোজেনিয়র জানান, সাম্প্রতিক সময়ে চালু হওয়া এই দলীয় হাডলের ধারণা কোচিং স্টাফের নয়, বরং খেলোয়াড়দেরই উদ্যোগ। অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের আগে এমন হাডল করার পর থেকেই এটি নিয়মিত রীতিতে পরিণত হয়েছে।

যদিও নিজেদের মাঠে এদিন হার দেখেছে চেলসি। ম্যাচের ১৮ মিনিটে নিউক্যাসলের অ্যান্থনি গর্ডনের করা একমাত্র গোলে তারা হেরেছে। প্রিমিয়ার লিগের অভিজ্ঞ রেফারি হিসেবে পল টিয়ার্নি এর আগে অনেক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবে দলীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ানো সম্ভবত তার জন্য নতুন অভিজ্ঞতাই ছিল। গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুর আগে এমন হালকা মুহূর্ত দর্শকদের জন্য স্বস্তির উপলক্ষ্য হয়ে ওঠে। আর রোজেনিয়রের দৃষ্টিতে, খেলোয়াড়দের এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ ড্রেসিংরুমের ইতিবাচক পরিবেশেরই ইঙ্গিত।

ম্যাচ শেষে অবশ্য ভিন্ন কারণে রেফারি টিয়ার্নির সমালোচনা করেছেন চেলসি কোচ। দ্বিতীয়ার্ধে নিউক্যাসল ফুটবলার নিক ভোল্টম্যাড কোল পালমারকে ফাউল করলে স্বাগতিকরা পেনাল্টির আবেদন করেছিল। কিন্তু সাড়া দেননি রেফারি। যা নিয়ে চেলসি কোচ রোজনিয়র বলেন, ‘যদি পল তার কাজে বেশি মনোযোগী হতেন তবে সঠিক সিদ্ধান্ত দিতে পারতেন। আমরা আজ একটা পেনাল্টি প্রাপ্য ছিলাম। আমার মনে হয় না কেউ অস্বীকার করবে যে, ভোল্টম্যাড বক্সে পালমারকে কিক মারেননি।’

‘আমি হতাশ, তাই বিষয়টি স্পষ্ট করতে গিয়েছিলাম। আমি আমার ফুটবলারদের রক্ষা এবং খেলার প্রতি সম্মান বজায় ধরে রাখতে চেয়েছি। খেলা শুরুর আগে আমরা রেফারির সঙ্গে সাক্ষাৎ করেছি। আমার সহকারী টিয়ার্নির কাছে গিয়ে খেলোয়াড়দের হাডল নিয়ে কথা বলেন। আমরা প্রতিপক্ষের প্রতি অসম্মান আচরণ হোক চাইনি’, আরও যোগ করেন চেলসি কোচ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!