1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চুরির দায়ে গাছে বেঁধে যুবককে মারধর, উদ্ধার করল পুলিশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

চুরির দায়ে গাছে বেঁধে যুবককে মারধর, উদ্ধার করল পুলিশ

প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও গ্রামে চুরির অভিযোগে রেজাউল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর তাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ জনতা মারধর করে। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে তাকে আটক করে বিকেলে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নর সীমান্তবর্তী চারাগাঁও গ্রামের জাকির হোসেনের বাড়িতে ভোররাতে চুরির চেষ্টা চালায় রেজাউল। এ সময় জাকিরের পরিবারের লোকজন তাকে হাতেনাতে আটক করে। পরে সকাল থেকে বিকেল পর্যন্ত তাকে গাছে বেঁধে মারধর করা হয়।

গ্রামবাসীর দাবি, আটক রেজাউল দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে চুরির সঙ্গে জড়িত। তার পরিবার একাধিকবার তাকে শাসন করলেও সে চুরির পথ থেকে সরে আসেনি। এর আগে পরিবারের পক্ষ থেকে তাকে সংশোধনের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হলেও কিছুদিন জেল খেটে এলাকায় ফিরে এসে পুনরায় চুরির সঙ্গে জড়িয়ে পড়ে।

সোমবারের ঘটনায় তার পরিবারকে খবর দেওয়া হলেও কেউ তাকে ছাড়িয়ে নিতে আসেনি। পরে বিকেলে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন বলেন, চুরির দায়ে রেজাউলকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!