1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চুরির অপবাদে রাতে সালিশ, সকালে যুবকের আত্মহত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫

চুরির অপবাদে রাতে সালিশ, সকালে যুবকের আত্মহত্যা

প্রতিনিধি

চুরির অপবাদে রাতে সালিশ, সকালে যুবকের আত্মহত্যা
নীলফামারীর সৈয়দপুরে চুরির অপবাদ সহ্য করতে না পেরে রোকনুজ্জামান (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১০ জানুয়ারি) সকালে বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গুয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকনুজ্জামান ওই এলাকার জহিরুল ইসলাম বাট্টুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রোকনুজ্জামানের বাড়ির পাশ থেকে আব্দুর রশীদ নামে এক ব্যক্তির একটি গরু চুরি হয়। পরে সন্ধ্যার দিকে গরুটির সন্ধান পাওয়া যায়। গরু পাওয়ার পর রাতে রোকনুজ্জামানকে ডেকে এনে গরু চুরির অভিযোগ তুলে স্থানীয়ভাবে সালিশ বসানো হয়। এ সময় তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়।এরপর শনিবার ভোরে গরুর মালিক আব্দুর রশীদ মসজিদের মাইকে রোকনুজ্জামানকে চোর বলে ঘোষণা দেন। এই ঘোষণা শোনার পর রোকনুজ্জামান নিজ ঘরে তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোস্তফা আলী বলেন, গতকাল রাতে রোকনুজ্জামানকে চুরির অভিযোগে ডেকে এনে সালিশ করা হয় এবং তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। আজ সকালে শুনলাম সে আত্মহত্যা করেছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!