1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জেলার জীবননগর উপজেলায় নারায়ণপুর সংলগ্ন এলাকায় বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের নারায়ণপুর নতুন বাইসাইকেল বিক্রির দোকানে অভিযান চালিয়ে ওই দোকানের স্বত্বাধিকারী গাজী জাহিদ হাসানকে (৩৬) একটি বিদেশী পিস্তল ও গুলিসহ আটক করেছে যৌথবাহিনী।

আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ০৪ নং ওয়ার্ডের মহানগর দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে।

আজ রবিবার (২৮ শে ডিসেম্বর) ভোর ০৪:০০ টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে গাজী জাহিদের নতুন বাইসাইকেল বিক্রির দোকানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল, দুটি গুলি, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সে সময় গাজী জাহিদ হাসান কে আটক করা হয়।যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হয়েছে।এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!