1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নারীর মৃত্যু, আহত ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নারীর মৃত্যু, আহত ২

প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নারীর মৃত্যু, আহত ২

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পারভীনা খাতুন (৪৫) নামের এক ভ্যানযাত্রী নারী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আজ রোববার (২৩শে নভেম্বর) দুপুর ০২:০০ টার দিকে চুয়াডাঙ্গা–মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন আলুকদিয়া মনিরামপুর গ্রামের মৃত রাজু হোসেনের স্ত্রী।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ০১ নম্বর ওয়ার্ড সদস্য আল বেলাল জানান, মুদি দোকানের মালামাল কিনে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন পারভীনা খাতুন।

আলুকদিয়া বাজারে পৌঁছালে পিছন দিক থেকে আসা ‘আল্লাহর দান’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পারভীনা খাতুনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে ভ্যানচালকসহ আরও একজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালিদ হুসাইন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ বাসের নিচ থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পলাতক রয়েছে। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!