1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চুয়াডাঙ্গায় বাসচাপায় পাখিভ্যানের চালকসহ নিহত ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বাসচাপায় পাখিভ্যানের চালকসহ নিহত ২

প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বাসচাপায় পাখিভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় যাত্রীবাহী বাসচাপায় পাখিভ্যানের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আলুকদিয়া বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের কাছারিপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী পারভীনা খাতুন (৪৫) এবং একই এলাকার ভ্যানচালক আব্দুর রহমানের ছেলে রমজান (২৮)। আহত হয়েছেন নিহত পারভীনার পুত্রবধূ আনিকা খাতুন (১৮) এবং রাজাপুর গ্রামের ইসরাত জাহান (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা শহর থেকে একটি পাখিভ্যান তিনজন যাত্রী নিয়ে আলুকদিয়ার দিকে যাচ্ছিল। পথে আলুকদিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভীনা খাতুন। ভ্যানচালক রমজানসহ অন্যরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রমজানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

তবে পরিবারের সদস্যরা রমজানকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে চুয়াডাঙ্গা সদরের নয়মাইল এলাকায় তার শারীরিক অবস্থা আরও গুরুতর হলে স্বজনেরা আবারও সদর হাসপাতালের দিকে ফেরত আনেন। পরে জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা করে বিকেল ৪টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বাসটি উল্টিয়ে বাসের নিচ থেকে পারভীনার মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, মোট চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। পারভীনা খাতুনকে মৃত অবস্থায় পেয়েছি। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রমজানকে ফেরত আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি আহত দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে। নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!