1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২

প্রতিনিধি

চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২
চুয়াডাঙ্গায় বরফকলের মেশিন মেরামতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মেরামতকারী ও তার সহকারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শহরের মাছপট্টি এলাকার মায়ের দোয়া মৎস্য আড়ৎ ও ফল ভাণ্ডারের বরফকলের মেশিন মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- কুষ্টিয়া সদরের চৌড়হাস এলাকার মৃত নওশেদ আলীর ছেলে বাবু এবং বাবুর সহকারী সাদ্দাম হোসেন।
প্রতিষ্ঠানটির মালিক, পৌরসভার সাবেক কমিশনার শহিদুল কদর জোয়ার্দ্দার বলেন, বরফকলের মেশিন মেরামতের কাজ চলছিল। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মিস্ত্রি বাবু ও তার সহকারী সাদ্দাম হোসেন আহত হন। পরে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক বাবুকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানোর পরামর্শ দেন। দুপুরেই আমরা এম্বুলেন্সে করে তাকে কুষ্টিয়ায় নিয়ে যাই। সাদ্দাম হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
সদর হাসপাতালে দায়িত্বে থাকা সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ আহমেদ বলেন, বরফকলের মেশিন মেরামতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। গুরুতর আহত বাবুকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। আর সাদ্দাম হোসেন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!