1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চীন সীমান্তের কাছে নতুন বিমানঘাঁটি করছে ভারত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

চীন সীমান্তের কাছে নতুন বিমানঘাঁটি করছে ভারত

প্রতিনিধি

চীন সীমান্তের কাছে নতুন বিমানঘাঁটি করছে ভারত
হিমালয় পার্বত্য অঞ্চলে চীনের সীমান্তবর্তী লাদাখে নতুন বিমানঘাঁটি নির্মাণ ভারত। দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ. পি. সিং গতকাল বুধবার নির্মানাধীন ঘাঁটিটি পরিদর্শন করতে এসেছিলেন।

ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাাদাখের মুধ-নিওমা এলাকায় নির্মাণ করা হচ্ছে এই বিমানঘাঁটি। এই স্থাপনার জন্য যে জমি বেছে নেওয়া হয়েছে, সেটির উচ্চতা সাগরপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট। সেই হিসেবে এটি ভারতের উচ্চতম বিমানঘাঁটি হতে যাচ্ছে।

নির্মাণাধীন নতুন এই বিমানঘাঁটি সম্পর্কে আরও তথ্য জানতে ভারতের বিমানবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে কোনো কর্মকর্তা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে ভারতীয় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “নির্মানাধীন নতুন বিমানঘাঁটির যুদ্ধবিমান অপারেশন পরিচালনা করার মতো সক্ষমতা থাকবে। আমাদের দুই শত্রুর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠবে এই ঘাঁটি।”

দুই শত্রু বলতে পাকিস্তান ও চীনকে বুঝিয়েছেন এয়ার মার্শাল (অবঃ) সঞ্জীব কাপুর পাকিস্তান এবং চীনকে বুঝিয়েছেন। চীনের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও সীমান্ত আছে লাদাখের।

গত শতকের ৫০- এর দশক থেকে লাদাখ সীমান্ত নিয়ে চীনের সঙ্গে বিবাদ চলছে ভারতের। সর্বশেষ ২০২০ সালে লাদাখের গালাওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘাত হয়েছিল ভারতীয় সেনাদের। সেই সংঘাতে ২০ জন ভারতীয় এবং ৪৫ জন চীনা সেনা নিহত হয়েছিলেন।

পুরোনো তিক্ত স্মৃতিকে পেছনে ফেলে সম্প্রতি ফের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক শুরু করেছে ভারত এবং চীন, তবে ভারতের অনেক রাজনীতি বিশ্লেষকদের মতে—নয়াদিল্লি এখনও বেইজিংয়ের ওপর সম্পূর্ণ আস্থা আনতে পারেনি, যার নিদর্শন এই নির্মাণাধীন নতুন বিমানঘাঁটি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!