1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চীনে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চীনে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান

প্রতিনিধি

গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুতের সন্ধান পেয়েছে চীন। দেশটি জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে আবিষ্কার হওয়া স্বর্ণের এই একক মজুতটি দেশের ইতিহাসে ১৯৪৯ সালের পর থেকে সবচেয়ে বড়। গত শুক্রবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এদিন দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশে অবস্থিত দাদোংগৌ স্বর্ণ খনিতে মোট ১ হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন প্রমাণিত স্বর্ণের মজুত পাওয়া গেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, খনিটির অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে, ফলে এটি উন্নয়ন ও উত্তোলনের জন্য এখন প্রস্তুত। একইসঙ্গে এটিকে ‘অতিবৃহৎ’ উন্মুক্ত খনি হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০ মিটার উচ্চতার উপরের এলাকাজুড়ে প্রায় ২ দশমিক ৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে এবং সেখানে প্রতি টনে গড়ে ০ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাত্র ১৫ মাসের দ্রুত অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমেই খনিটির অবস্থান শনাক্ত করা গেছে, যা ভবিষ্যতে ‘দ্রুত ও উচ্চমানের’ খনিজ অনুসন্ধানের আদর্শ মডেল হিসেবে দেখা যেতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!