1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চীনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চীনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে সুদূর চীনেও শোকের ছায়া নেমে এসেছে।বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দেশটির শেনজেন শহরের কেন্দ্রীয় মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।বৃহত্তর চায়না বিএনপির উদ্যোগে আয়োজিত এই জানাজায় দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

শেনজেন শহরের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এই গায়েবানা জানাজায় ইমামতি করেন হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির (শেনজেন) অধ্যাপক ও প্রবাসী বাংলাদেশি ড. মাহবুব আলম। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ প্রবাসী বাংলাদেশিরাও শরিক হন।

জানাজা শেষে খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন– বৃহত্তর চায়না বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা ওয়ালী উল্লাহ, বিএনপি নেতা হাসমত আলী মৃধা, সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা এসএম আল-আমিন, সালাউদ্দিন রিক্তা এবং মনিরুল ইসলাম কবির প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!