1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চীনে আঘাত হানল টাইফুন মাতমো - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চীনে আঘাত হানল টাইফুন মাতমো

প্রতিনিধি

চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন মাতমো। রোববার (৫ অক্টোবর) প্রদেশটিতে টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। দেশটিতে এমন সময় টাইফুন আঘাত হেনেছে যখন সেখানে বছরের অন্যতম বড় ছুটির মৌসুম চলছে।

টাইফুন মাতমোর প্রভাবে গত সপ্তাহে ফিলিপাইনে বন্যার সৃষ্টি হয়। এরপর এটি চীনের দিয়ে এগিয়ে আসে। আজ স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে চীনা উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি।

যখন টাইফুনটি চীনের দিকে এগোচ্ছিল তখন এটির বাতাসের গতিবেগ ছিল ১৫১ কিলোমিটার।

গত বুধবার থেকে চীনে শুরু হয়েছে ৮ দিনের সরকারি ছুটি। ওইদিন দেশটির জাতীয় দিবস ছিল। দীর্ঘ ছুটি পাওয়ায় কোটি কোটি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এমন সময় চীনে এসে বাগড়া দিয়েছে টাইফুন।টাইফুনের কারণে গতকাল শনিবার সন্ধ্যা থেকে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশের ফেরি সেবা বন্ধ করা হয়। যা সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছে।

এছাড়া কিছু জায়গায় ট্রেন ও বাস সেবা বন্ধ করা হয়েছিল। সঙ্গে পূর্বসতর্কতার অংশ হিসেবে ফ্লাইটও বাতিল করা হয়।

গতকাল শনিবার এটি শক্তিশালী সামুদ্রিক ঝড় থেকে টাইফুনে পরিণত হয়। এরপর এটি গুয়াংডংয়ের দিকে অগ্রসর হতে থাকে। উপকূলে আঘাত হানায় এখন টাইফুনটি শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!