ইপেপার / প্রিন্ট
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই প্রদেশের হাইশি অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলের দিকে সংঘটিত এই ভূমিকম্পে ব্যাপক কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ০৬ মিনিটে উচ্চ পার্বত্য এলাকায় এই কম্পন আঘাত হানে।
ভূমিকম্পের পরপরই একাধিক আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে একটি পরাঘাতের মাত্রা প্রায় ৫ ছিল বলে জানিয়েছে সিইএনসি।
স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।