1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার মেয়ে ফারজানা সবুর রুমকি। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার মেয়ে ফারজানা সবুর রুমকি।

প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একই ট্রলারের জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।সোমবার (২৯ জানুয়ারি) সকালে আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে চিকিৎসাধীন জেলেরা নিশ্চিত করেছেন।

আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার মেয়ে ফারজানা সবুর রুমকি।

জানা যায়, বুধবার সকালে আলম মোল্লার মালিকানাধীন এফবি শাহ মোহসেন আউলিয়া-৩ ট্রলারে ১৭ জন জেলে পাথরঘাটার লঞ্চঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যান। সাগরে ফেলা জাল উঠানোর সময় ছিঁড়ে গেলে ওই ট্রলারের মাঝি জয়নাল মিয়া জাল টানতে বলেন। এ সময় ট্রলারে থাকা কয়েকজন জেলে জাল টানতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েন জেলেরা। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে এবং উভয় পক্ষের লোকজন আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন জেলে হানিফা, আফান, মো. রাশেদ, হেলাল ও বেলাল বলেন, কয়েকদিন ধরে সাগরে ওই ট্রলারে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ট্রলারের মাঝি জয়নাল অপর ট্রলারে ডাকাতি করতে বললে তাতে রাজি না হওয়ায় মারধর করেন। তাদের মধ্যে হেলালের মাথায় ১৪টি সেলাই দেওয়া হয়েছে।

ট্রলার মালিক আলম মোল্লা বলেন, ডাকাতির করানোর কথা সম্পূর্ণ মিথ্যা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। জাল টানা নিয়ে সংঘর্ষ হয়। আমার ট্রলারের জেলেদের মধ্যে মারামারি হয়েছে। বিবাদের সমাধান দিয়ে কাগজে লিখিত রেখেছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, কয়েকজন আহত জেলে ভর্তি হয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া আঘাতের বিষয়ে বলা যাচ্ছে না। তবে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করতে হতে পারে।

ফারজানা সবুর রুমকি বলেন, শুনেছি সাগরে ডাকাতিতে রাজি না হওয়ায় জেলেদের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে আহতদের খোঁজ-খবর নিয়েছি। তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তবে অপরাধ সংঘটিত হলে ছাড় দেওয়া হবে না।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুজ্জামান বলেন, এ রকমের ঘটনা শুনেছি। তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!