1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চার বিশ্বনেতার সঙ্গে ড. ইউনূসের বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে : প্রেস সচিব - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি

চার বিশ্বনেতার সঙ্গে ড. ইউনূসের বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে : প্রেস সচিব

প্রতিনিধি

চার বিশ্বনেতার সঙ্গে ড. ইউনূসের বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে : প্রেস সচিব
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কসোভো এই চার দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠক বাংলাদেশের সঙ্গে চার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধান উপদেষ্টা আজ নিউইয়র্ক সফরের তৃতীয় দিনে চার বিশ্বনেতার সঙ্গে একান্ত বৈঠক করেছেন। প্রতিটি বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই বৈঠকের মাধ্যমে আমাদের সম্পর্ক ওই দেশগুলোর সঙ্গে নতুন উচ্চতায় পৌঁছেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বুধবার (২৪ সেপ্টেম্বর) সংস্থাটির সদর দপ্তরে প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। দিনের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টা এ ছাড়াও জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে কোসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গে বৈঠক করেন।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত প্রতিটি বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কেও আলোচনা হয়। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে অনুরোধ করলে তিনি ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন।
প্রেস সচিব বলেন, কোসোভা একটি ছোট দেশ হলেও এর অর্থনীতি ইউরোপে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ১৯৯০-এর দশকে এটি যুদ্ধবিধ্বস্ত ছিল, তবে গত দুই বছরে এটি ইউরোপের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে শীর্ষে রয়েছে।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ফিনল্যান্ড ও ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আশা প্রকাশ করেছেন যে, তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফর করবেন।
চারটি বৈঠকেই রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়। ইতালির প্রধানমন্ত্রী বলেন, তার দেশ জাতিসংঘ সদর দপ্তরে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রোহিঙ্গাবিষয়ক সম্মেলনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে। বৈঠকে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়েও আলোচনা হয়।
শফিকুল আলম বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির প্রতি সমবেদনা প্রকাশ করেন। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।
প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ডটেবিলে বক্তব্য দেন, যেখানে তিনি মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেট এনার্জিসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে আসা বাংলাদেশের ছয় রাজনৈতিক নেতা বৈঠকে উপস্থিত ছিলেন এবং তাদের মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!