1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চার আসনের ৩টিতেই ঘোষণা হয়নি বিএনপির প্রার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

চার আসনের ৩টিতেই ঘোষণা হয়নি বিএনপির প্রার্থী

প্রতিনিধি

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত সোমবার (৩ নভেম্বর) সারাদেশে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে শুধু ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। তবে, বাকি তিন আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

ঝিনাইদহের নেতৃবৃন্দ জানান, বিষয়টি নিয়ে জেলার রাজনীতিতে চলছে নানা আলোচনা। মনোনয়ন না পেলেও বাকি তিন আসনের প্রার্থী হতে এখনো আশা ছাড়েননি নেতারা। মনোনয়ন বঞ্চিতরা এখনো কেন্দ্র ও হাইকমান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং সমর্থকদের আশ্বস্ত করছেন। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের নেতারা বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন, লিফলেট বিতরণ ও জনমত তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

জুলাইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়কে ঝিনাইদহের ভোটাররা পরিবর্তনের সুযোগ হিসেবে দেখছেন এবং তাদের প্রত্যাশা, এবারই দেশের রাজনৈতিক বাস্তবতা পাল্টানোর সময়।

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। এ আসনে মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আছেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মো. আসাদুজ্জামান এর আগে জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, পরে বিএনপিতে যোগ দেন। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের তেমন দৃশ্যমান কার্যক্রম নেই।

ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুন্ডু) আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও এই আসনে কেন্দ্র কাউকে প্রার্থী ঘোষণা করেনি। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন- জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা সদস্য অ্যাডভোকেট এসএম মশিউর রহমান, ড্যাব নেতা ডা. মো. ইব্রাহীম রহমান রুমি (বাবু), জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু, জেলা সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ বিশ্বাস।

এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তারেক রেজা এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন এ আসনে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে জোর আলোচনায় আছেন। ৩ নভেম্বর বিএনপি কাউকে মনোনয়ন না দেওয়ায় জোট প্রার্থী হিসেবে রাশেদকে এ আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা আরও জোরদার হয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বিএনপি নিজেদের প্রার্থী হিসেবে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসানের নাম ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মতিয়ার রহমান দাঁড়িপাল্লা প্রতীকে এ আসন থেকে লড়বেন।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) আসনেও বিএনপি কোনো সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেনি। মনোনয়ন পাওয়ার আশায় আছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম। তবে মুরশিদা জামান বেল্টুর গ্রামাঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। অন্যদিকে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেব এ আসনে লড়বেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!