1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাপ নেই, রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় কমিশন আত্মবিশ্বাসী : ইসি মাছউদ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চাপ নেই, রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় কমিশন আত্মবিশ্বাসী : ইসি মাছউদ

প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা পাওয়ায় কমিশন এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলের পক্ষ থেকে কমিশন কোনো চাপের মুখে আছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রহমানেল মাসুদ বলেন, আমরা কোনো মহল থেকেই কোনো চাপ পাইনি। সংবিধান অনুযায়ী যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে, তা আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করছি। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আরপিওতে নতুন ধারা ও কঠোর বার্তার বিষয়ে কমিশনার জানান, কোনো অযোগ্য প্রার্থী ভুল তথ্য দিয়ে নির্বাচিত হলেও পার পাবেন না। ২০২৫ সালে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নতুন একটি ধারা— ৯১এফ— সংযোজন করা হয়েছে। এর ফলে নির্বাচন-পরবর্তী সময়েও যদি কোনো প্রার্থীর হলফনামা বা আয়-ব্যয়ের বিবরণীতে মিথ্যা তথ্য ধরা পড়ে, তবে কমিশন তার প্রার্থিতা বাতিল করতে পারবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি ভোটারদের আশ্বস্ত করেন। তিনি বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করুন। এখন পর্যন্ত পরিস্থিতি বেশ ভালো ও সন্তোষজনক রয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলো সব দিক থেকেই কমিশনকে সহযোগিতা করছে, যা একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত করছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!