1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চান্দিনায় ট্রাক উল্টে নিহত চার আহত তিন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চান্দিনায় ট্রাক উল্টে নিহত চার আহত তিন

নিজস্ব প্রতিনিধি :

কুমিল্লার চান্দিনায় মাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এতে চারজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর এলাকার আর এন আর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- ভোলার মনপুরা থানার রহমানপুর গ্রামের খোরশেদ হাওলাদার ছেলে মনির হোসেন (২৮), একই গ্রামের আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩২), হামিদ মিস্ত্রীর ছেলে আকতার হোসেন (৩৫)।

তারা তিনজনই মাছ আনা নেওয়ার কাজ করতেন। নিহত অপরজন হলেন সাতক্ষীরা জেলার সদর উপজেলা রফিকুল ইসলাম (২৩)। তিনি ট্রাকের হেরপার ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের চান্দিনার বেলাশহর আরএনআর ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী একটি ট্রাক থামিয়ে হেলপার ট্রাকের নিচে যান্ত্রিক ত্রুটির কাজ করছিল। এ সময় পেছন থেকে মাছবোঝাই একটি ট্রাক ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহত তিনজনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনজুরুল আলম মোল্লা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ফাড়িতে জানা হয়েছে। নিহত ট্রাক হেলপার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের শ্রমিক, বাকি তিনজন পিছনের ট্রাকের মাছের শ্রমিক। দুর্ঘটনার পর চালকদের পাওয়া যায়নি। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!