1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নতুন সরকারের শপথ গ্রহণের দিনেই জেলা শহরে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ শহরের ওয়াল্টন মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এই দলীয় পতাকা উত্তোলন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই কার্যালয়ে কে বা কারা এসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা টানিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন বিষয়টি লক্ষ্য করেন এবং ঘটনাটি নিয়ে তারা আতঙ্কিত বলে জানান। এই ঘটনা নিয়ে উঠছে নানান প্রশ্ন। এটি কি কেবল আনুষ্ঠানিকতা, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক বার্তা।

এদিকে ফেসবুকের এক বার্তায় দলীয় পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে পোস্ট করেছেন নিষিদ্ধ ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান। পোস্টে তিনি জানান, তার নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া এক ভিডিওতে দুজনকে পতাকা উত্তোলন করতে দেখা যায়। তবে নাম ও পদবি জানা যায়নি।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, আজকে নতুন সরকারের শপথ গ্রহণের দিনে নিষিদ্ধ ঘোষিত একটা দল তাদের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে, এটা প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবু জার গিফারী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তাতে এই বিষয়টা প্রশাসনকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম বলেন, এই ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!