1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদ দেখার আহ্বান সৌদির, ২৭ মে ঈদের সম্ভাবনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

চাঁদ দেখার আহ্বান সৌদির, ২৭ মে ঈদের সম্ভাবনা

প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণে আগামী ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শুক্রবার (১৫ মে) দেওয়া এক ঘোষণায় দেশটির নাগরিকদের খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়।

সৌদির হিসাব অনুযায়ী, আগামী ১৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। ওইদিন সূর্যাস্তের পর যদি আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তাহলে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা। তবে চাঁদ দেখা না গেলে একদিন পিছিয়ে ২৮ মে ঈদ উদযাপন করা হবে।

সৌদি সুপ্রিম কোর্ট জানিয়েছে, যারা চাঁদ দেখতে সক্ষম হবেন তারা যেন দ্রুত স্থানীয় চাঁদ দেখা কমিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ১৭ মে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির মতে, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার ওপর ভিত্তি করেই ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়। ফলে এখন মুসলিম বিশ্বের দৃষ্টি আগামী ১৭ মের চাঁদ দেখার দিকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!