1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদাবাজ চক্রের মূলহোতা ফজলে রাব্বিসহ ১৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চাঁদাবাজ চক্রের মূলহোতা ফজলে রাব্বিসহ ১৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

গতকাল  ২৭ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৯:৩০ ঘটিকা হতে দুপুর ০১.৪৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী, কাজলা ব্রিজ ও যাত্রাবাড়ী মোড় এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের মূলহোতা ফজলে রাব্বিসহ ১৫ জন পরিবহন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। ফজলে রাব্বি (২৫), পিতা- মোঃ আলম, সাং- চর গাউছিয়া, থানা- মুলাদি জেলা- বরিশাল ২। মোঃ রাজ (২৩), পিতা- মৃত মোতাহার মল্লিক, সাং- কাজলারপাড়, থানা- যাত্রাবাড়ী, ঢাকা, ৩। সাব্বির আহম্মেদ (১৯), পিতা- সৈকত মুন্সি, সাং- জুংগুরদী, থানা- নগরকান্দা, জেলা-ফরিদপুর, ৪। মোঃ ফয়সাল (২১), পিতা- মোঃ শামিম, সাং- শনির আখড়া ২৪ ফুট, থানা- কদমতলী, ঢাকা, ৫। মোঃ সানোয়ার হোসেন অন্তর (২৫), পিতা- মোঃ সেলিম, সাং- গাংচর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা, ৬। তাজুল ইসলাম তাজ (১৯), পিতা- মৃত আকবর হোসেন, সাং- কুরপাল্লা, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, ৭। মোঃ রাকিব (১৯), পিতা- মোঃ হযরত আলী, সাং- অচিতপুরা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়নগঞ্জ, ৮। আরিফ আহম্মেদ (১৯), পিতা- আনোয়ার হোসেন, সাং- কালিপুর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ, ৯। মোঃ আশাবুদ্দিন (৩৩), পিতা- মোঃ বজলু মিয়া, সাং- পদ্ধপুর, থানা- বাঞ্চারামপুর, জেলা- ব্রা²নবাড়ীয়া, ১০। মোঃ শাহিন (১৯), পিতা- মোঃ মান্নান, সাং- কাদিরাবাদ, থানা- লালমোহন, জেলা- ভোলা, ১১। মোঃ শাওন (১৯), পিতা- সাহাবুদ্দিন, সাং- পদ্ধপুর, থানা- বাঞ্চারামপুর, জেলা- ব্রা²নবাড়ীয়া, ১২। মোঃ মেহেদী হাসান (১৯), পিতা- বশির বয়াতি, সাং- মমিনপুর, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, ১৩। মোঃ বেলাল (৪০), পিতা- মৃত আবুল কালাম, সাং- ডেংগড়চর, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর, ১৪। গোলাম রাব্বি (আসিফ) (২০), পিতা- রায়হান হোসেন,সাং- উজিরভিটা থানা- লোহাগড়া, জেলা- চট্টগ্রাম, ১৫। জাহিদুল ইসলাম সাব্বির (১৯), পিতা- দুলাল বেপারী, সাং- বাহিরচর, থানা- গোসাইরহাট, জেলা- শরিয়তপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৭,০০০/- (সাত হাজার) টাকা এবং ০৪ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!