1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ অচিরেই দৃশ্যমান হবে : অর্থ উপদেষ্টা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ অচিরেই দৃশ্যমান হবে : অর্থ উপদেষ্টা

প্রতিনিধি

নিত্যপণ্যের বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এ পদক্ষেপ অচিরেই দৃশ্যমান হবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় একজন গণমাধ্যমকর্মী বলেন, নিত্যপণ্যের বাজারে এখনও চাঁদাবাজি হচ্ছে। রাজনৈতিক সরকার এখন ক্ষমতায় নেই। চাঁদাবাজি বন্ধে কতটা কঠোর হবেন? জবাবে অর্থ উপদেষ্টা বলেন, চাঁদাবাজি শুধু অর্থনীতি ও রাজনীতির সিদ্ধান্ত না। সমাজের অনেকগুলোর ভ্যালুর বিষয় রয়েছে। কোনো স্থান কিন্তু শূন্য থাকে না, সেটা কিন্তু পূরণ হয়। যারা চলে গেছে তাদের শূন্যস্থান পূরণ হতে অন্য লোক চলে এসেছে। এগুলো কনট্রোল হতে সময় তো লাগবে, পাশাপাশি সবার সহযোগিতা লাগবে।

কত সময় লাগতে পারে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা আপনারা টের পাবেন। ব্যবস্থা অবশ্যই নেবো।

ইউএনডিপির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমাদের বিভিন্ন সংস্কারমূলক কাজে তারা সাহায্য করতে চায়। যেকোনো কারিগরি সহায়তা তারা করতে চায়। তাদের সেই দক্ষতা আছে।

মূল্যস্ফীতি কমলেও বাজারে এর প্রভাব দৃশ্যমান নেই– এ প্রসঙ্গে তিনি বলেন, মূল্যস্ফীতি একটু একটু করে কমছে। আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন। সাপ্লাই সচল রাখতে আমরা আরও উদ্যোগ নিচ্ছি। সাপ্লাইয়ে কোনো কমতি হবে না। বাজারজাতকরণের ব্যাপারে আমাদের ভোক্তা অধিকার কাজ করবে।

বাজারে প্রভাব নেই জানালে অর্থ উপদেষ্টা বলেন, প্রভাব দেখতে চাইলে দেখতে পাবেন। হুট করে কমে যাবে না। মূল্যস্ফীতিটা কেন হলো সেটা বুঝতে হবে। তারা প্রচুর টাকা ছাপিয়ে বাজারে ছেড়ে দিয়েছিল। সেগুলো কমিয়ে আনতে গেলে আরও সময় লাগবে।

২০২৩-২৪ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ। জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। আর পরের মাস অগাস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৪৯ শতাংশে নেমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!