1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদাবাজির দায়ে চুয়াডাঙ্গায় বিএনপির এক নেতা বহিষ্কার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চাঁদাবাজির দায়ে চুয়াডাঙ্গায় বিএনপির এক নেতা বহিষ্কার

প্রতিনিধি

চাঁদাবাজির অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলামকে তার পদ থেকে সাময়িকভাবে অপসারণ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার অফিসিয়াল প্যাডে এ সংক্রান্ত বহিষ্কারাদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম (নজু) এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত হওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের অবগতির ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলামকে শংকরচন্দ্র ইউনিয়ন শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!