1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদপুরে বাসচাপায় নানি-নাতনির মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চাঁদপুরে বাসচাপায় নানি-নাতনির মৃত্যু

প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে পদ্মা ট্রান্সপোর্টের বাসচাপায় ছয় বছর বয়সী শিশু মার্জিয়া নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন তার নানি নাজমা বেগমও। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম বাজারের শেরাটন হোটেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মার্জিয়ার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিগা ডালি গ্রামে। নাজমা বেগমের (৫০) বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের লক্ষীপুর বড় হাজী বাড়িতে।

দুর্ঘটনার পর স্থানীয়রা নানি-নাতনিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মার্জিয়াকে মৃত ঘোষণা করেন। নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মারা যান। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে শিশু মার্জিয়াকে মৃত অবস্থায় পেয়েছি। নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় পাঠানো হয়। সকালে শুনেছি তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শিশু মার্জিয়ার নানা মনির হোসেন জানান, রাতে স্ত্রী নাজমা বেগম ও নাতনি মার্জিয়াকে নিয়ে তারা বাজারে গিয়েছিলেন। ফেরার পথে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ শেরাটন হোটেলের সামনে সড়ক পার হওয়ার সময় পূর্ব দিক থেকে আসা চাঁদপুরগামী দ্রুতগতির বাসটি তাদের চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করেন এবং চালক আব্দুল হান্নানকে পুলিশের হাতে তুলে দেন। আটক চালক দাবি করেন, তিনি আসলে সুপারভাইজার, ড্রাইভিং করার সময় তার মনোযোগ অন্যদিকে ছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!