1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু: মাদরাসা থেকে ফিরে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু: মাদরাসা থেকে ফিরে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা

প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—ইয়াসিন (৮) ও রাসেল (৬)। তারা স্থানীয় ভিক্ষুক দম্পতি আবুল বাশার ও শাহীনা বেগমের সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন ও রাসেল একই মাদরাসায় পড়াশোনা করতেন। প্রতিদিনের মতো রোববারও তারা মাদরাসা থেকে বাড়ি ফিরে দুপুরে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা দ্রুত তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহত শিশুদের বাবা আবুল বাশার বলেন, “আমি একজন অসহায় ও প্রতিবন্ধী মানুষ। সকালে দুই ছেলেকে খাবার দিয়ে মাদরাসায় পাঠিয়ে ভিক্ষা করতে বের হয়েছিলাম। পরে খবর পাই আমার দুই সন্তান পানিতে ডুবে মারা গেছে। আমার সব শেষ হয়ে গেল।”

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!