1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চলতি বছরেই জুলাই গণহত্যার কুশীলবদের বিচার শেষ হবে : চিফ প্রসিকিউটর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চলতি বছরেই জুলাই গণহত্যার কুশীলবদের বিচার শেষ হবে : চিফ প্রসিকিউটর

প্রতিনিধি

ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার বিচার শেষ হবে বলে আশাব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (১৬ জুলাই) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘গত এক বছরে ট্রাইব্যুনালের বিচারকাজে যে অগ্রগতি, তাতে আমরা মনে করি এ বছরের মধ্যেই বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন করা সম্ভব। সে গতিতেই বিচারপ্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।’

এছাড়া যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, তাদের মাধ্যমে জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভুক্তভোগীদের পরিবারকে আশ্বস্ত করতে চাই যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বর্তমান ট্রাইব্যুনাল। আগামী ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের মূল কুশীলবদেরও দণ্ডিত করা সম্ভব বলে আশাকরি।

এদিন আশুলিয়ার ছয়জনের লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আট আসামিকে ২৮ জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া লক্ষ্মীপুরে পাঁচ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অন্য মামলায় গ্রেপ্তার তিন আসামিকে একই দিন ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

জুলাই গণহত্যার দায়ে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে দুটি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামী ৪ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হবে। চানখারপুলে ছয় হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা ও আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় বিচার আগামী মাসে শুরু হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!