1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চমেক হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে : স্বাস্থ্য উপদেষ্টা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চমেক হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে : স্বাস্থ্য উপদেষ্টা

প্রতিনিধি

ফেব্রুয়ারির নির্বাচনের আগে সীমিত সময়ের মধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার (১২ ডিসেম্বর) এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পরিদর্শন, ক্যাথল্যাব উদ্বোধন এবং হাসপাতালের সার্বিক উন্নয়ন পর্যালোচনার পর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগে যতটুকু সম্ভব, চট্টগ্রামের চিকিৎসাসেবা উন্নয়নে কাজ করে যাবেন। তিনি বলেন, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ছেলেমেয়েদের নার্সিং শিক্ষায় আগ্রহ কম হওয়ায় দেশের অন্যান্য অঞ্চল থেকে নার্স এনে এখানে নিয়োগ দিতে হয়। নার্সিংকে সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে তিনি এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

নূরজাহান বেগম বলেন, চট্টগ্রামে ধনী মানুষের সংখ্যা বেশি, ফলে চিকিৎসা খাতে সামাজিক সংগঠন ও স্থানীয় মানুষের অংশগ্রহণে আরও উদ্যোগ নেওয়া সম্ভব। মাইজভাণ্ডারী দরবার ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবায় যেভাবে অবদান রাখছে তা অনুসরণীয় বলে মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন। হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়ালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব প্রফেসর ডা. হাসানুজ্জামান ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!