1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম-৩ আসনে আচরণবিধি লঙ্ঘন, জামায়াত প্রার্থীকে শোকজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

চট্টগ্রাম-৩ আসনে আচরণবিধি লঙ্ঘন, জামায়াত প্রার্থীকে শোকজ

প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনের জামায়াত প্রার্থী মো. আলা উদ্দীন শিকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ইলেক্টোরাল ইনকোয়রি কমিটি।

বুধবার (২৮ জানুয়ারি) ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশে জামায়াতের প্রার্থীকে শোকজ করা হয়।

নোটিশে নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করে নিজ প্রচার গাড়িতে ব্যানার ব্যবহার করা এবং সন্দ্বীপ পৌরসভা মার্কেটসহ বিভিন্ন জায়গায় বিলবোর্ড স্থাপন করার কথা বলা হয়েছে। এছাড়া ২০টির বেশি বিলবোর্ড স্থাপন করা এবং প্রচারণার কাজে ১২টি মাইক ব্যবহার করে নির্বাচনী আচরণ বিধি ৭ এর (খ) এবং ১৭ এর (১) ধারা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয় বিএনপি প্রার্থীর পক্ষ থেকে।নোটিশে আরও বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩১ ৩১ জানুয়ারি বেলা সাড়ে ১১টার সময় স্ব-শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

সন্দ্বীপ আসনে ভোটার রয়েছে ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন। আসনটিতে এবার বিএনপি,জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে লড়বেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!