1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নির্বাহী প্যানেলের নেতৃত্বে মাহমুদ-মোজাম্মেল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নির্বাহী প্যানেলের নেতৃত্বে মাহমুদ-মোজাম্মেল

প্রতিনিধি

ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ – ২০২৭ মেয়াদে পরিষদের পূর্ণ প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ড. চৌধুরী মাহমুদ হাছান ও মো. মোজাম্মেল হক চৌধুরী।

নির্বাচনে সভাপতি পদে ড. চৌধুরী মাহমুদ হাছান, সহ-সভাপতি পদে মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, মুহাম্মদ নূরুল ইসলাম, মো. তানভীর খান, ড. মুহাম্মদ ইসমাইল ও মো. গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মো. মোজাম্মেল হক চৌধুরী, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আরিফ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমান শফিক ও মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পারভেজ মো. চৌধুরী, শিক্ষা ও পাঠাগার সম্পাদক পদে ইঞ্জিনিয়ার জাহিদ মুরাদ, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোহেল আরিফ, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ওমর হায়াত চৌধুরী (কাওছার), দপ্তর সম্পাদক পদে মো. ইকবাল হোসেন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোকছেদ আলম মনজু, আন্তর্জাতিক সম্পাদক পদে সাদিদ রেজা চৌধুরী, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মাহফুজুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে লাবনী চাকমা, আইন বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল হক।

একই সঙ্গে নির্বাহী সদস্য পদে সৈয়দ আলম, মো. কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ আলী চৌধুুরী, ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল কাশেম, হাবিবুল ইসলাম, মো. হামিদুল ইসলাম সিকদার, এস এম মাসুদ পারভেজ, মো. হাবিবুর রহমান (হাবীব), নূরুল আনছার, মো. তারিকুল ইসলাম, মো. রহিম উদ্দিন, জাফর আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সমিতির গঠনতন্ত্রের বিধান মোতাবেক নির্বাচন কমিশন গঠিত হয়। এতে জীবন সদস্যদের মধ্যে থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, মোহাম্মদ মুনীর চৌধুরী, সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী এবং ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী নির্বাচনের সব কার্যক্রম পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!