1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম বিমানবন্দরে দর্শনার্থী-ভিআইপি প্রটোকল প্রবেশ সীমিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চট্টগ্রাম বিমানবন্দরে দর্শনার্থী-ভিআইপি প্রটোকল প্রবেশ সীমিত

প্রতিনিধি

চট্টগ্রাম বিমানবন্দরে দর্শনার্থী-ভিআইপি প্রটোকল প্রবেশ সীমিত
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ড্রাইভওয়েতে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের (ভিআইপি) প্রটোকলে আসা কর্মকর্তা বা ব্যক্তিদের প্রবেশও সীমিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রথম শ্রেণির কেপিআই প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে টার্মিনাল ড্রাইভওয়েতে যাত্রী ও যাত্রীবাহী যানবাহন ছাড়া সব ধরনের দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় বিমানবন্দরে আগত যাত্রীবাহী যানবাহনগুলোকে সরাসরি প্রধান পার্কিং অথবা কার্গো পার্কিং এলাকায় প্রবেশ করে যাত্রী ওঠানামা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া প্রধান পার্কিং এলাকায় কেবল যাত্রী নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রবেশ করা যানবাহনের কাছ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের পার্কিং টোল আদায় করা হবে না।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ শাখার প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ভিআইপি লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের সদস্যরা যাত্রী হিসেবে আগমন ও বহির্গমনকালে প্রয়োজনীয় প্রটোকল সম্পাদনের জন্য সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তি নির্ধারিত প্রটোকল পাস প্রদর্শন করে ভেতরে প্রবেশ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!