1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম বন্দরে ৩৯ টন নিষিদ্ধ ঘনচিনি আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চট্টগ্রাম বন্দরে ৩৯ টন নিষিদ্ধ ঘনচিনি আটক

প্রতিনিধি

আমদানি নিষিদ্ধ ৩৯ টন ঘনচিনি (Sodium Cyclamate) আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গোপন সংবাদের ভিত্তিতে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম খালাসের শেষ মুহূর্তে চালানটি জব্দ করে। সোমবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এনবিআর জানায়, এস পি ট্রেডার্স, ২১৮ মিটফোর্ড রোড, বংশাল, ঢাকার প্রতিষ্ঠানটি Polyaluminium Chloride ঘোষণায় চীন থেকে তিনটি কনটেইনারে মোট ৬৩ টন পণ্য আমদানি করে। চালানটির বিল অব এন্ট্রি দাখিল করা হয় গত ৭ অক্টোবর। আমদানিকারকের পক্ষে কাজ করে সি বার্ড কর্পোরেশন নামের প্রতিষ্ঠান। খালাসের জন্য পণ্য ট্রাকে তোলার পর কাস্টমস কর্তৃপক্ষ খালাস স্থগিত করে। পরে গত ২৮ অক্টোবর কায়িক পরীক্ষায় দুই ধরনের পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। নমুনা পরীক্ষায় দেখা যায়, ২৪ টন Polyaluminium Chloride থাকলেও বাকি ৩৯ টন পণ্য আসলে ঘনচিনি।

ঘনচিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির তুলনায় ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। এটি বিভিন্ন মিষ্টান্ন, বেকারি পণ্য, আইসক্রিম, পানীয়, চকোলেট, কনডেন্সড মিল্ক এমনকি শিশু খাদ্যেও অসাধু ব্যবসায়ীরা ব্যবহার করে থাকে। ঘনচিনি দিয়ে তৈরি খাদ্য ক্যান্সারসহ কিডনি ও লিভারের জটিল রোগের কারণ এমন বিবেচনায় সরকার আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী এই পণ্যকে আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!