1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লুকিয়েছিলেন সুনামগঞ্জে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রাম আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লুকিয়েছিলেন সুনামগঞ্জে

প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালামকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাবের চট্টগ্রাম ও সিলেট ইউনিট।

সোমবার (১০ নভেম্বর) তাকে সুনামগঞ্জ সদর থানার কাজির পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এক তথ্য জানায় চট্টগ্রাম র‍্যাব। গ্রেপ্তার আব্দুস সালাম রাঙ্গুনিয়া উপজেলার রাজাভূবন এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুর আহমেদ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাঙ্গুনিয়া থানায় সন্ত্রাসমূলক অপরাধ দমন আইনের ৪ ধারায় দায়ের হওয়া মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সালাম সুনামগঞ্জের সদর থানা এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ১০ নভেম্বর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আসামি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!