1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে হাইওয়ে ও গাউসিয়া সুইটসকে জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চট্টগ্রামে হাইওয়ে ও গাউসিয়া সুইটসকে জরিমানা

প্রতিনিধি

চট্টগ্রামের হালিশহরে দুটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান তুরানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হালিশহরের মেসার্স গাউসিয়া সুইটস অ্যান্ড বেকারিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ এবং অসম্পূর্ণ লেবেলিংসহ নানা অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ছাড়া হাইওয়ে সুইটস অ্যান্ড বেকারি (আউটলেট), বড়পোল এলাকায় অভিযান চালিয়ে অসম্পূর্ণ লেবেলিং, মেয়াদে কারচুপি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য মজুদের প্রমাণ পাওয়া যায়। এতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি পরিদর্শক এবং হালিশহর থানার একটি টিম সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!