1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। মোবারক হোসেন (৩৫) নগরের বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকার ফয়েজ আলীর ছেলে।

র‌্যাব জানায়, নিহত ফুল মিয়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা ও পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ২৮ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ সংযোগ নিয়ে ফুল মিয়া ও বাড়ির মালিক মোবারক হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়াকে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মোবারক ও তার সহযোগীরা মরদেহটি কৌশলে হাসপাতাল থেকে এনে বাসার নিচতলায় ফেলে রেখে পালিয়ে যান। ঘটনার পর নিহত ফুল মিয়ার স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মোবারকসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন বলেন, তদন্তে হত্যাকাণ্ডের মূল আসামি মোবারককে শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারের পর মোবারককে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!