1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে স্লোগান ঘিরে সংঘর্ষ , পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোঁড়ে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চট্টগ্রামে স্লোগান ঘিরে সংঘর্ষ , পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোঁড়ে

প্রতিনিধি

চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোঁড়ে। এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্রদল-যুবলদের নেতাকর্মীরা।

পুলিশের দাবি, স্লোগানের কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে উশৃঙ্খল কিছু যুবক ও তরুণ ভাঙচুর চালায়। শনিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে জিইসি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহতদের মধ্যে একজনের নাম মো. শরিফ (২৩)। তিনি খুলশী থানার ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। আহত বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। শরিফ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কনসার্টে অংশ নেওয়া একজন বলেন, ‘মোটরসাইকেল ব্র্যান্ড আয়োজিত কনসার্ট শুরুর পর ব্যান্ডদল আর্টসেল মঞ্চে ওঠে গান গাইতে শুরু করে। তারা দুটি গান পরিবেশনের পর আর গান গাইতে অপারগতা জানায়। এশার আজান হওয়ার কিছুক্ষণ আগে কনসার্টের সামনে থাকা কয়েকজন যুবক শেখ হাসিনা ও জয় বাংলা বলে স্লোগান দেন। এ সময় কনসার্টে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা খুলশি থানার ওসির বরাত দিয়ে জানান, একটি অনুষ্ঠান ছিল জিইসি কনভেনশন হলে। ওই অনুষ্ঠানের একটি অংশ ছিল কনসার্ট। আয়োজকরা কনসার্টের অনুমতি নেননি। একপর্যায়ে সেখানে উশৃঙ্খল কিছু যুবক ও তরুণ ভাঙচুর চালায়। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে লাঠিচার্জ করে এবং ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে।

এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, জিইসি মোড় এলাকায় শরিফ নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে মেডিকেলে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে প্রেরণ করেছেন।

এদিকে সংঘর্ষের পর জয় বাংলা স্লোগান দেওয়ার প্রতিবাদে জিইসি এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। তাদেরকে শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান দিতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!