1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন কান্ডে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের সফল অভিযান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন কান্ডে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের সফল অভিযান

মো.তৌহিদ, বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যবুকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের একটি সফল অভিযানে অন্যতম আসামি সবুজ গ্রেফতার হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, গত (০৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ারদিঘী পশ্চিম পাড় এলাকায় মিনহাজ নামের এক কাপড় দোকান কর্মচারীকে কর্মস্থলে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে আগে থেকে পরিকল্পিতভাবে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী ভিকটিমের পথ-গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং এক পর্যায়ে কোপ দিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে নেয়।

পর্ববতীতে উপস্থিত স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।

উক্ত ঘটনার ভিকটিমের বোন বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় তিনজনকে এজাহারনামীয় এবং ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯, তাং-০৬ এপ্রিল ২০২৬, ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪, পেনাল কোড-১৮৬০।

মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তায় র‍্যাব-৭ চট্টগ্রাম (০৯ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে দশটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকায় র‍্যাব-৯ সিলেট’সহ যৌথ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি মো.সবুজ নামের একজনকে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তারকৃত আসামি মো.সবুজ (২৫)নচট্টগ্রাম জেলার বড় ধুশিয়া থানাধীন ব্রাহ্মণপাড়া এলাকার মো.সুমন এর পুত্র।

গ্রেপ্তারকৃত আসামিকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!