1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ভাইসহ ছিনতাইকারী গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ভাইসহ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সিএমপির গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন— শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)। এর মধ্যে শাবু কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই বলে জানিয়েছে পুলিশ।

সিএমপি ডিবি (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি প্রবেশমুখ এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাহাব উদ্দিন শাবুর গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপর গ্রেপ্তার পারভেজের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার দুলাহাজরা এলাকায়। তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বসবাস করতেন।

পুলিশের সিডিএমএস যাচাইয়ে দেখা যায়, শাহাব উদ্দিন শাবুর বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই ও দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে। আর পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।

সিএমপি ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!