1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী' ১৮ মামলার আসামি ইদ্রিস গ্রেফতার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী’ ১৮ মামলার আসামি ইদ্রিস গ্রেফতার

মো.তৌহিদ-নিজস্ব প্রতিনিধি: (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি সন্ত্রাসী ইদ্রিস প্রকাশ ইব্রাহিম (২৭) কে গ্রেফতার করেছে সিএমপির গোয়েন্দা বিভাগ (উত্তর)। তিনি অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ মোট ১৮টি মামলার আসামি।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ফরিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিএমপি সূত্র জানায়, ইদ্রিস প্রকাশ ইব্রাহিম দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার ও প্রদর্শন করে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিলেন। একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি বেপরোয়াভাবে অপরাধ চালিয়ে যাচ্ছিলেন, এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় তাকে আটক করে ডিবি (উত্তর) বিভাগের টিম-৩ গ্রেফতার ইদ্রিস প্রকাশ ইব্রাহিম রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার ঘনিষ্ঠ সহযোগী বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে চান্দগাঁও থানায় হস্তান্তর পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!