ইপেপার / প্রিন্ট
চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে ইয়াবা’সহ আটক ৪-নারী
চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকা ও নগরীর রেল স্টেশন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা’সহ ৪-নারী পাচারকারীকে আটক করছেন র্যাব।
র্যাব-৭ চট্টগ্রাম সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নবেম্বর আনুমানিক ১২:২০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে অস্হায়ী চেকপোস্ট বসিয়ে আনোয়ারা থানাধীন সরকারহাট এলাকা থেকে ১৭৬০০ পিস ইয়াবা’সহ দুই নারীকে আটক করা হয়েছে যার আনুমানিক মূল্য ৫৫লক্ষ। এছাড়াও ১৩ নবেম্বর আনুমানিক রাত সাড়ে ১২টার সময় অপর এক অভিযানে চট্টগ্রাম মহানগরীর রেল স্টেশন এলাকায় ৭নং প্লাটফর্মে সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করে ব্যাগের মধ্যে পলিথিন মোড়ানো পোটলা থেকে ৩৮৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার থানাধীন টেকনাইফফা পাহাড় এলাকার মো. কাশেম এর কণ্যা ছবুরা খাতুন (৪৮), ও একই থানা এলাকার বৈদ্যঘোনা গ্রামের মো. ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮), মাগুরা জেলার মাগুরা থানাধীন গোপীনাথ গ্রামের অভিজিৎ এর স্ত্রী সীমা বিশ্বাস (৩৩) ও একই জেলার সংকোচখালী গ্রামের আল আমিনের স্ত্রী রুপালি খাতুন (২৮)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) চট্টগ্রামের সহকারী পরিচালক (এএসপি) মিডিয়া এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে ইয়াবা’সহ চার নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন সরকারহাট এলাকা ও মহানগরীর রেল স্টেশন এলাকা থেকে মোট ২১৪৯৫ পিস ইয়াবা উদ্ধার পূর্বক চার নারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬৭ লক্ষ টাকা। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্য আনোয়ারা থানা ও চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।