1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় লক্ষ ইয়াবা উদ্ধার' আটক ১ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় লক্ষ ইয়াবা উদ্ধার’ আটক ১

মো. তৌহিদ/নিজস্ব প্রতিবেদনে:(চট্টগ্রাম)

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় লক্ষ ইয়াবা উদ্ধার’ আটক ১

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় ধুমপাড়া এলাকা থেকে দেড় লক্ষ পিস ইয়াবা’সহ নাছির নামে একজন মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাব।

র‍্যাব-৭ চট্টগ্রাম জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকার ধুমপাড়ায় নির্মানাধীন একটি ভবনে অভিযান পরিচালনা করে র‍্যাব -৭ চট্টগ্রামের একটি চৌকস টীম। এসময় র‍্যাবের উপস্থিতি টেরপেয়ে একজন ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করে র‍্যাব। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীর বসত বাড়ীতে তল্লাশি চালিয়ে দেড় লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক (ইয়াবা’র) আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লক্ষ টাকা।

গ্রেপ্তারকৃত আসামী মো. নাছির নাছির (৫০) নগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকার ধুমপাড়ার মো. আবুল কালামের পুত্র বলে জানাযায়।

অভিযানে মাদক উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, র‍্যাবের অভিযানে ইয়াবা’সহ আটককৃত নাছিরের বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় অতীতের মাদক আইনে দুটি মামলার সন্ধান পেয়েছি। আটককৃত নাছির পেশাদার একজন মাদক কারবারি বলে জানা গেছে।সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্নস্থানে পাইকারি ইয়াবা সরবরাহ করে আসছেন বলে স্বীকার করেছেন।আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পতেঙ্গা থানা পুলিশে হস্তান্তরিত করার পক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!