1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

চট্টগ্রামে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

প্রতিনিধি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মো. হাসিব (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হাসিব একই থানার জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, তবে গত দুই মাস ধরে বেকার ছিলেন বলে জানা গেছে।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক মাস আগে ওই নারী হাসিবের সঙ্গে পালিয়ে যান এবং অন্যত্র বসবাস শুরু করেন। পরে তিনি বিদেশে থাকা স্বামীকে তালাকনামা পাঠান।

বিষয়টি জানার পর প্রবাসী স্বামী গত সপ্তাহে দেশে ফেরেন। এরপর হাসিব ও তার স্ত্রীও এলাকায় ফেরেন। গত কয়েকদিন ধরে প্রবাসী ব্যক্তি স্ত্রীকে ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, সোমবার দুপুরে প্রবাসী ব্যক্তি হাসিবকে ডেকে স্থানীয় সঙ্গীত আবাসিক এলাকায় নিয়ে যান। সেখানে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রবাসী পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!